Search News BD
সর্বশেষ
কুরআনের আলোয় মেধার দীপ্তি, গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধিঃ এক হাতে কুরআনের শিক্ষা, অন্য হাতে আধুনিক জ্ঞানের প্রত্যয়- মেধা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে আগামীর প্রজন্ম গড়ার প্রত্যয়ে গাজীপুরে অনুষ্ঠিত হলো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।শনিবার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা গাজীপুর অনাবাসিক শাখার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী, নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মাদরাসা প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। পুরস্কার পাওয়ার মুহূর্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের গর্ব এবং শিক্ষকদের আনন্দে পুরো আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ডেপুটি খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমীন, পরিচালক নুরুল আবসার ভূঁইয়া এবং বাইতুল মামুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ।‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হতে হবে’- প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তাদের গড়ে উঠতে হবে। তিনি বলেন, “শিক্ষা মানুষের চিন্তা ও চরিত্র পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম। তাই কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ববোধ, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”- উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয়ের আহ্বানঃ বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মশৃঙ্খলা, নৈতিক চরিত্র গঠন এবং কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন, একটি মেধাবী প্রজন্মই যথেষ্ট নয়; প্রয়োজন মেধাবী, নৈতিক, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম। আর এমন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। বক্তারা বলেন, একটি শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া শুধু তার একটি অর্জনের স্বীকৃতি নয়; বরং এটি তাকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুপ্রেরণা জোগায়। আজকের এই ছোট ছোট অর্জনই ভবিষ্যতে তাদের বড় সাফল্যের ভিত তৈরি করবে।পুরস্কার পেয়ে নতুন প্রত্যয় শিক্ষার্থীদেরঃ অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অনেকের চোখেমুখে ছিল আনন্দ ও গর্বের ছাপ; একই সঙ্গে আগামী দিনে আরও ভালো করার প্রত্যয়ও ব্যক্ত করে তারা।অভিভাবকদের অনেকেই বলেন, সন্তানদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের শুধু আনন্দিতই করে না, ভবিষ্যতে আরও ভালো করার জন্য সন্তানদের অনুপ্রাণিতও করে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইন উদ্দিন সরকার, আবু সায়াদাত লুলু ও ইসমাইল মোল্লাসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।শাখা প্রধান ইব্রাহিম শিশিরের পরিচালনায় এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।সবশেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। কুরআনের শিক্ষা, আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ- এই চার ভিত্তির সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ই যেন এ আয়োজনের সবচেয়ে বড় বার্তা।
১২ সেপ্টেম্বর ২০২৬

কোন ভিডিও নেই !
জনস্বাস্থ্য সুরক্ষার আন্দোলনে নতুন দায়িত্ব পেলেন আশির শাহ মোহাম্মদ অর্ক

কোদাল হাতে পরিচ্ছন্নতা, কাঁধে ঢোল, ফগার হাতে মশক নিধন- ডেঙ্গু প্রতিরোধে মাঠে এমপি মোশারফ হোসেন

"পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ২৮ নম্বর ওয়ার্ড গড়তে চাই"- উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে আলোচনায় কাউন্সিলর প্রার্থী আশির শাহ মোঃ (অর্ক)

এক ক্লিকে বিষ! সোস্যাল মিডিয়া জুড়ে ভুয়া ডাক্তারদের ভয়ংকর ব্যবসা

নিরাপদ ঔষধ চাই-এর ধর্ম সম্পাদক হলেন হাফেজ  নাজির উল্লাহ

 শ্যামলীর উন্নয়ন ও নাগরিক কল্যাণে নতুন  প্রত্যয়ের বার্তাঃ ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আশীর শাহ অর্কের প্রার্থিতায় ব্যাপক সমর্থন

দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

বাংলাদেশের নকল সাপ্লিমেন্ট মার্কেট: শরীর গড়ার স্বপ্নে মৃত্যুঝুঁকিতে তরুণ সমাজ, অকালে হারাচ্ছে কিডনি

জনস্বাস্থ্য উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানিয়েছে ‘নিরাপদ ঔষধ চাই’

ইউনিয়ন পর্যায়ে চালু হবে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা সেন্টার

ইউনিয়ন পর্যায়ে চালু হবে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা সেন্টার

কুরআনের আলোয় মেধার দীপ্তি, গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা

কুরআনের আলোয় মেধার দীপ্তি, গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা

কোদাল হাতে পরিচ্ছন্নতা, কাঁধে ঢোল, ফগার হাতে মশক নিধন- ডেঙ্গু প্রতিরোধে মাঠে এমপি মোশারফ হোসেন

কোদাল হাতে পরিচ্ছন্নতা, কাঁধে ঢোল, ফগার হাতে মশক নিধন- ডেঙ্গু প্রতিরোধে মাঠে এমপি মোশারফ হোসেন

 শ্যামলীর উন্নয়ন ও নাগরিক কল্যাণে নতুন  প্রত্যয়ের বার্তাঃ ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আশীর শাহ অর্কের প্রার্থিতায় ব্যাপক সমর্থন

শ্যামলীর উন্নয়ন ও নাগরিক কল্যাণে নতুন প্রত্যয়ের বার্তাঃ ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আশীর শাহ অর্কের প্রার্থিতায় ব্যাপক সমর্থন

নিরাপদ ঔষধ চাই-এর ধর্ম সম্পাদক হলেন হাফেজ  নাজির উল্লাহ

নিরাপদ ঔষধ চাই-এর ধর্ম সম্পাদক হলেন হাফেজ নাজির উল্লাহ

নিরাপদ ঔষধ চাই-এর ধর্ম সম্পাদক হলেন হাফেজ  নাজির উল্লাহ

নিরাপদ ঔষধ চাই-এর ধর্ম সম্পাদক হলেন হাফেজ নাজির উল্লাহ

টাঙ্গাইলের কৃতি সন্তান মোহাম্মদ হাশেম ভুঁইয়া নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত

নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন খান সুলতান মাহমুদ

নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন খান সুলতান মাহমুদ

জনস্বাস্থ্য সুরক্ষার আন্দোলনে নতুন দায়িত্ব পেলেন আশির শাহ মোহাম্মদ অর্ক

জনস্বাস্থ্য সুরক্ষার আন্দোলনে নতুন দায়িত্ব পেলেন আশির শাহ মোহাম্মদ অর্ক

"পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ২৮ নম্বর ওয়ার্ড গড়তে চাই"- উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে আলোচনায় কাউন্সিলর প্রার্থী আশির শাহ মোঃ (অর্ক)

কুরআনের আলোয় মেধার দীপ্তি, গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধিঃ এক হাতে কুরআনের শিক্ষা, অন্য হাতে আধুনিক জ্ঞানের প্রত্যয়- মেধা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে আগামীর প্রজন্ম গড়ার প্রত্যয়ে গাজীপুরে অনুষ্ঠিত হলো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।শনিবার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা গাজীপুর অনাবাসিক শাখার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী, নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মাদরাসা প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। পুরস্কার পাওয়ার মুহূর্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের গর্ব এবং শিক্ষকদের আনন্দে পুরো আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ডেপুটি খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমীন, পরিচালক নুরুল আবসার ভূঁইয়া এবং বাইতুল মামুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ।‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হতে হবে’- প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তাদের গড়ে উঠতে হবে। তিনি বলেন, “শিক্ষা মানুষের চিন্তা ও চরিত্র পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম। তাই কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ববোধ, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”- উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয়ের আহ্বানঃ বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মশৃঙ্খলা, নৈতিক চরিত্র গঠন এবং কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন, একটি মেধাবী প্রজন্মই যথেষ্ট নয়; প্রয়োজন মেধাবী, নৈতিক, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম। আর এমন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। বক্তারা বলেন, একটি শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া শুধু তার একটি অর্জনের স্বীকৃতি নয়; বরং এটি তাকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুপ্রেরণা জোগায়। আজকের এই ছোট ছোট অর্জনই ভবিষ্যতে তাদের বড় সাফল্যের ভিত তৈরি করবে।পুরস্কার পেয়ে নতুন প্রত্যয় শিক্ষার্থীদেরঃ অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অনেকের চোখেমুখে ছিল আনন্দ ও গর্বের ছাপ; একই সঙ্গে আগামী দিনে আরও ভালো করার প্রত্যয়ও ব্যক্ত করে তারা।অভিভাবকদের অনেকেই বলেন, সন্তানদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের শুধু আনন্দিতই করে না, ভবিষ্যতে আরও ভালো করার জন্য সন্তানদের অনুপ্রাণিতও করে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইন উদ্দিন সরকার, আবু সায়াদাত লুলু ও ইসমাইল মোল্লাসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।শাখা প্রধান ইব্রাহিম শিশিরের পরিচালনায় এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।সবশেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। কুরআনের শিক্ষা, আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ- এই চার ভিত্তির সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ই যেন এ আয়োজনের সবচেয়ে বড় বার্তা।

কুরআনের আলোয় মেধার দীপ্তি, গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
গণভোট বাতিল করার কথা চলতেছে..
আপনি গণভোট বাতিল এর পক্ষে হলেঃ-

গণভোট বাতিল করার কথা চলতেছে.. আপনি গণভোট বাতিল এর পক্ষে হলেঃ-

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
কোন পোস্ট নেই !
কোন ছবি নেই !
কোন ছবি নেই !
কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !