Search News BD

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ড. মুহাম্মদ ইউনূস

নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রবিবার (১৭ মে) রিটটির শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যেন উৎখাতের শিকার না হয়, সে জন্য কমিশন অব দ্য ইনকুয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন প্রয়োজন।

অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, “যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে পরিচালিত হবে, সেটি সরকার নির্ধারণ করবে।” তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল আদালতে বলেছেন যে তিনি বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করে নির্দেশনা নেবেন।

এ বিষয়ে হাইকোর্ট আগামী বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানা গেছে।

বিষয় : ড. ইউনূস হাইকোর্ট

আপনার মতামত লিখুন

Search News BD

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ আবু বক্কর সিদ্দীক
নির্বাহী সম্পাদকঃ
শিমুল শিকদার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x