Search News BD

স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত

জনস্বাস্থ্য উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানিয়েছে ‘নিরাপদ ঔষধ চাই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে দেশের জনস্বাস্থ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ ঔষধ চাই’। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তাঁর দূরদর্শী নেতৃত্ব, জনকল্যাণমুখী কর্মকৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্যখাতের উন্নয়নে সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নযাত্রায় এক ঐতিহাসিক অগ্রগতি। এই উদ্যোগ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী, প্রযুক্তিনির্ভর এবং জনগণমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। তারা উল্লেখ করেন, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি, নারী, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন, স্বাস্থ্যখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মতো উদ্যোগসমূহ দেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের দক্ষ নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলস প্রচেষ্টা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আস্থা, মর্যাদা ও সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কার্যকর সমন্বয় ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। নেতৃবৃন্দ আরও বলেন, একটি সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য নিরাপদ, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে সরকার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। লুক্সেমবার্গে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠক সেই সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় ও কার্যকর করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে ‘নিরাপদ ঔষধ চাই’ প্রতিষ্ঠানটি জানায়, সংগঠনটি দীর্ঘদিন ধরে নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিতকরণ, ভেজাল ও নকল ঔষধ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, রোগী অধিকার প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের গৃহীত সকল ইতিবাচক উদ্যোগে সংগঠনটি ভবিষ্যতেও সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে। এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং স্বাস্থ্যখাত উন্নয়নে সম্পৃক্ত দেশি-বিদেশি সকল উন্নয়ন সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

“নিরাপদ স্বাস্থ্যসেবা, নিরাপদ ঔষধ এবং সুস্থ নাগরিক- এই তিনের সমন্বয়েই গড়ে উঠবে স্মার্ট, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ”- এই প্রত্যয়ে ‘নিরাপদ ঔষধ চাই’ তার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়।

বিষয় : চিকিৎসা সাক্ষাৎকার

আপনার মতামত লিখুন

Search News BD

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানিয়েছে ‘নিরাপদ ঔষধ চাই’

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ আবু বক্কর সিদ্দীক
নির্বাহী সম্পাদকঃ
শিমুল শিকদার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x