Search News BD

জনস্বাস্থ্য সুরক্ষার আন্দোলনে নতুন দায়িত্ব পেলেন আশির শাহ মোহাম্মদ অর্ক

নিজস্ব প্রতিবেদকঃ দেশের জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিতকরণ এবং ভেজাল, নকল ও অননুমোদিত ঔষধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন ‘নিরাপদ ঔষধ চাই’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে আশির শাহ মোঃ অর্ক-কে মনোনীত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং জনকল্যাণে ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নিরাপদ ঔষধ চাই- প্রতিষ্ঠান মনে করে, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন ঔষধ নিশ্চিত করা একটি মৌলিক জনস্বাস্থ্য বিষয়। এ লক্ষ্য বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, ভেজাল ও নকল ঔষধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে আশির শাহ মোঃ অর্কের পরামর্শ ও অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

মনোনয়নের পর এক প্রতিক্রিয়ায় আশির শাহ মোঃ অর্ক বলেন, “নিরাপদ ঔষধ চাই’-এর মতো জনকল্যাণমূলক একটি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ঔষধ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের সকল কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ জনস্বার্থমূলক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আশির শাহ মোঃ অর্কের দিকনির্দেশনা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘নিরাপদ ঔষধ চাই’ সারা দেশে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ ঔষধ ব্যবহারে উদ্বুদ্ধকরণ, ভেজাল ও নিম্নমানের ঔষধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব ঔষধ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সক্ষম হবে।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আশির শাহ মোঃ অর্ককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়েছে।

বিষয় : সারাদেশ

আপনার মতামত লিখুন

Search News BD

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষার আন্দোলনে নতুন দায়িত্ব পেলেন আশির শাহ মোহাম্মদ অর্ক

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ আবু বক্কর সিদ্দীক
নির্বাহী সম্পাদকঃ
শিমুল শিকদার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x