Search News BD

নড়াইল জেলার প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্ব প্রদান

নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন খান সুলতান মাহমুদ

নিজস্ব প্রতিবেদকঃ দেশের মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী ঔষধ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নিরাপদ ঔষধ চাই’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক খান সুলতান মাহমুদ-কে মনোনীত ও অনুমোদন প্রদান করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে নড়াইল জেলায় আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে তাঁকে নড়াইল জেলার প্রধান সমন্বয়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে তিনি এ দায়িত্ব পালন করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খান সুলতান মাহমুদ তাঁর অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে নড়াইল জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, আহ্বায়ক কমিটি গঠন, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য সুপারিশ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব নির্বাচন, সদস্য সংগ্রহ, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

এছাড়া তিনি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম তদারকি, জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ভেজাল, নকল ও নিম্নমানের ঔষধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নিরাপদ ঔষধ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ ঔষধ চাই-এর সাংগঠনিক কার্যক্রম দ্রুত সম্প্রসারণের অংশ হিসেবে দক্ষ, সৎ ও কর্মঠ নেতৃত্বকে দায়িত্ব প্রদান করা হচ্ছে। খান সুলতান মাহমুদের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা সাতক্ষীরা জেলায় সংগঠনের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর খান সুলতান মাহমুদ বলেন, “নিরাপদ ঔষধ চাই’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া এবং একই সঙ্গে নড়াইল জেলার প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্ব লাভ করা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। নড়াইল জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলে জনস্বার্থে নিরাপদ ঔষধ নিশ্চিত করার আন্দোলনকে আরও বেগবান করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, নড়াইল জেলার সর্বস্তরের সচেতন নাগরিক, সমাজসেবক, চিকিৎসক, ফার্মাসিস্ট, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে, যাতে নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিতকরণে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা খান সুলতান মাহমুদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নড়াইল জেলায় একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে উঠবে এবং নিরাপদ ঔষধ চাই-এর জনস্বার্থমূলক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।

বিষয় : সারাদেশ

আপনার মতামত লিখুন

Search News BD

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন খান সুলতান মাহমুদ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ আবু বক্কর সিদ্দীক
নির্বাহী সম্পাদকঃ
শিমুল শিকদার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x