Search News BD

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে
সংগৃহিত

সরকার আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, আগামী অর্থবছরের বাজেট নিয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী জুলাই থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে সংশ্লিষ্টদের মধ্যে দৃঢ় প্রত্যাশা তৈরি হয়েছে।

এর আগে, অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সুপারিশ অনুযায়ী—২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা প্রস্তাব কর হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ গ্রেডের মূল বেতন বর্তমানে ৭৮ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। একই সঙ্গে এটি সরকারি প্রশাসনে কর্মীদের মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিষয় : বেতন-ভাতা

আপনার মতামত লিখুন

Search News BD

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ও প্রকাশকঃ
মোঃ আবু বক্কর সিদ্দীক
নির্বাহী সম্পাদকঃ
শিমুল শিকদার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে
0:00 / 0:00
1x