উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নিরাপদ, মানসম্মত ও জনবান্ধব ঔষধ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা সামাজিক সংগঠন নিরাপদ ঔষধ চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল জেলার কৃতি সন্তান মোহাম্মদ হাশেম ভুঁইয়া।তার এই মনোনয়নে টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও নকল ঔষধ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ঔষধ নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।মোহাম্মদ হাশেম ভুঁইয়া বলেন, “নিরাপদ ঔষধ চাই একটি জনকল্যাণমূলক সামাজিক আন্দোলন। দেশের প্রতিটি মানুষের নিরাপদ ও মানসম্মত ঔষধ প্রাপ্তি নিশ্চিত করতে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আমি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ ঔষধ নিশ্চিত করা, ভেজাল ও অনিবন্ধিত ঔষধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে আরও শক্তিশালী করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মোহাম্মদ হাশেম ভুঁইয়ার মতো অভিজ্ঞ ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ব্যক্তির অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, নিরাপদ ঔষধ চাই নিরাপদ ঔষধ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি, ভেজাল ও নকল ঔষধ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি, প্রচারণা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।